সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে কিভাবে মৌচাষিরা আয় করে জেনে নিন

অনেক মৌচাষিরা সরিষা থেকে মধু সংগ্রহ করে আয় করছে। তাই সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে কিভাবে ইনকাম করে থাকে তা অনেকে হয়তো জানেন না। চলুন, কিভাবে মৌচাষিরা মধু সংগ্রহ করে আয় করে সে সম্পর্কে জেনে নেওয়া যাক
সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে কিভাবে মৌচাষিরা আয় করে জেনে নিন
সরিষার ফুল থেকে মধু উৎপাদন করা যায় সেজন্য মৌমাছির সহযোগিতা নিতে হয়। তবে এই ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন লাগবে। তাহলে মধু সংগ্রহ করতে পারবেন। তাই সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করা সম্পর্কে জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

সুচিপত্রঃসরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে কিভাবে মৌচাষিরা আয় করে জেনে নিন 

মৌমাছিরা কিভাবে মধু সংগ্রহ করে?

মৌমাছি পালনকারীরা মৌচাক কেটে সমগ্র মধু সংগ্রহ করে। মৌমাছিরা প্রতিটি মৌচাকে প্রায় ৮.৪ পাউন্ড (৪.৮ কেজি) মধু উৎপন্ন করে এবং ১ পাউন্ড মধু (৪৫৪ গ্রাম) মৌচাক তৈরিতে করতে ব্যবহার করে। মৌচাক থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মধু সংগ্রহ করা হয়, সংগ্ৰহের পর মৌমাছিকে মৌচাক ফিরিয়ে দেওয়া হয় যাতে সে পুনরায় মধু উৎপাদন করতে পারে।

মধু কীভাবে তৈরি হয়?

মৌমাছিরা ফুলে ফুলে বিচরণ করে ফুলের রেণু ও মিষ্টি রস সংগ্রহ করে পাকস্থলীতে রাখে। তারপর সেখানে মৌমাছির মুখ নিঃসৃত লালা মিশ্রিত হয়ে রাসায়নিক জটিল বিক্রিয়ায় মধু তৈরি হয়। এরপর মুখ হতে মৌচাকের প্রকোষ্ঠে জমা করা হয়। খাদ্য ও ঋতুর বিভিন্নতার কারণে মধুর রঙ বিভিন্ন হয়ে থাকে।

শ্রমিক মৌমাছি কিভাবে মধু তৈরি করে?

কর্মী মৌমাছি তাদের সংগৃহীত ফুলের মধু মৌচাকে থাকা মৌমাছির মুখে দিয়ে দেয়। এরপর মৌচাকের এই মৌমাছিগুলো ফুলের রসের সঙ্গে তাদের শরীর থেকে বেশ কয়েক ধরনের এনজাইম যোগ করে এবং মৌচাকে এই রস জমা করে রাখে। এভাবে বেশ কিছুদিন পর জমাকৃত এই বিশেষ রস গাঢ় মধুতে রূপান্তরিত হয়।

4.নকল মধু চেনার উপায়?

আপনার আঙুলে ঘরের তাপমাত্রা বা ঠান্ডা মধুর এক ফোঁটা রাখুন। যদি 'মধু' ছড়িয়ে পড়ে তবে তা নকল মধু । যদি এটি তার গঠন ধরে রাখে এবং এক ফোঁটা থেকে যায়, তবে তা কাঁচা আসল মধু। যদি আপনি কিছুক্ষণ ধরে মধু পান করে থাকেন এবং এটি একটি সিরাপ হিসাবে থেকে যায় তবে তা নকল মধু হতে পারে। বেশিরভাগ আসল মধু সময়ের সাথে সাথে স্ফটিক হয়ে যায়।

সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা

মধু ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই পছন্দ করে থাকে। তাছাড়াও এই মধু আমাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি বিরুদ্ধে কাজ করে থাকে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে ওষুধের কাজ করে থাকে। তাছাড়া মধু দীর্ঘদিন ভালো থাকে এবং পচন ধরে না। যার কারণে এই ব্যবসা অনেক লাভ রয়েছে, তবে এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বাড়তি টাকা মূলধন নিতে হবে। এজন্য প্রশিক্ষিত মৌমাছি চাষিরা প্রথমে সরিষা যে এলাকায় বেশি হয়ে থাকে সেই অঞ্চলে তারা সরিষা ফুল থেকে মধু উৎপাদন করার জন্য যে যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো তারা নিয়ে যায়।

সরিষা ফুল যখন ফোটে তখনই সরিষা ক্ষেতের পাশেই সারি সারি ভাবে মৌমাছির বাক্স গুলো বসানো হয়ে থাকে। এই সারি সারি বাক্স গুলো থেকে হাজার হাজার মৌমাছি সরিষা ফুল থেকে মধু নিয়ে আসে। এরপরে যখন বাক্সতে তারা মধু সংগ্রহ করে রাখে এবং এর ভিতর মধু জমা করে থাকে। মৌমাছিরা সাধারণত তারা এই মধুগুলো নিয়ে এসে এই বাক্সের ভিতরে জমা করে পরবর্তীতে খাওয়ার জন্য কিন্তু মৌমাছি চাষিরা তারা এখান থেকে মধু সংগ্রহ করে থাকে। এই বাক্স থেকে ৮ থেকে ১০ দিন পরেই তারা মধু সংগ্রহ করতে পারে।

তবে এক্ষেত্রে যে যন্ত্রপাতি লাগে তার মধ্যে বাক্স তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য কাঠ প্রয়োজন হবে। এছাড়াও এই বাক্স শুরু করে এক ধরনের কালো রঙের পলিথিন বা চট দিয়ে মোড়ানো হয়ে থাকে। এই বাক্স গুলোর মধ্যে সাধারণত কিছু মৌমাছি রাখা হয়। এমন ভাবে লাগানো হয়ে থাকে যা খুব সঠিকভাবে ফ্রেম তৈরি করা হয়। এই বাক্স গুলোর মধ্যে রানী মৌমাছি দেওয়া হয়ে থাকে। এই রানী মৌমাছিকে ঘিরে হাজার হাজার পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছি আসতে থাকে। রানি মৌমাছির আকর্ষণে সরিষা ফুল থেকে তারা মধু সংগ্রহ করে নিয়ে

একটি রানী মৌমাছির সাথে প্রায় তিন হাজারের মত পুরুষ মৌমাছি একটি বাক্সের মধ্যে থাকতে পারে। যখন মৌমাছি দিয়ে ভরে যায় সে ক্ষেত্রে তারা সরিষা ক্ষেতের পাশে এই বাক্স গুলো রেখে দেয়। এভাবে এই মৌমাছি গুলো পুরুষ এবং কর্মী মৌমাছিগুলো মধু সংগ্রহ করে নিয়ে আসে। সাধারণত রানী মৌমাছি গুলো প্রায় চার থেকে পাঁচ বছরের মতো বাঁচতে পারে। পুরুষ ও কর্মী মৌমাছিগুলো সাধারণত ৬০ দিন বেঁচে থাকে। এছাড়াও রানী মৌমাছি প্রতিদিন ২০০০ থেকে ২৫০০ এর মত ডিম দিয়ে থাকে এবং ২১ দিনের মধ্যেই মৌমাছি জন্ম দিতে পারে এবং এই মৌমাছি গুলো ছয় দিন পরেই মধু সংগ্রহ করতে পারে।

উপসংহার

এভাবেই মৌচাষিরা প্রায় ৪ থেকে ৫ মাসের মত মধু উৎপাদন করে এবং বাকি সময় গুলো মৌমাছিকে তারা চিনি খেয়ে বেঁচে রাখে। একজন মৌমাছি চাষী তারা প্রতিদিন ভোর থেকে শুরু করে সারাদিন সেখানে কাজ করে থাকে। এছাড়াও প্রত্যেকদিন সকালবেলা তারা চেক করে থাকে, কোন মৌমাছি মারা গেছে কিনা এবং কোন সমস্যা কিনা হয়েছে আর কোন মৌমাছি অসুবিধা অসুস্থ কিনা সেগুলো তারা যাচাই বাছাই করে যদি সমস্যা হয়ে থাকে তারা সেগুলোর ব্যবস্থা করে থাকে। এছাড়া মৌমাছিগুলো সকালবেলা ছেড়ে দেয় এরপরে তারা ফুলে ফুলে বসে মধু সংগ্রহ করে বাক্সের ভিতরে নিয়ে আসে। এভাবেই মূলত মধুর সংগ্রহ করা হয়ে থাকে।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url